• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:০২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

২ নভেম্বর ২০২৪ রাত ০৮:৫৬:৪২

ফকিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

Ad

উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবন চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য সমবায় র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন ইসিসিএ লি. এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে। 
এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার মো. ওহিদ শেখ, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, সমবায়ী খান গোলাম মর্শিদ, মোদাশ্বের মল্লিক প্রমুখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us