• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৫:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে কোরআন শিক্ষা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২০:২৬

বেগমগঞ্জে কোরআন শিক্ষা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে আলহাজ জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্টের উদ্যোগে বিশুদ্ধভাবে নামাজ আদায়ের নিয়ম কানুন, কুরআন মাজিদ নির্ভুল উচ্চারণ, মাসালা মাসায়েল শিক্ষা ও পবিত্র কুরআনের ৩০তম পারা মুখস্থ করণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Ad

বিভিন্ন মসজিদ দুই মাস প্রতিযোগিতায় দুশ’ শিক্ষার্থী অংশগ্রহণের মাধ্যমে বয়স্কসহ নানা শ্রেণির মানুষ বিশুদ্ধভাবে নামাজ আদায়ের নিয়ম কানুন, কুরআন মাজিদ নির্ভুল উচ্চারণ, মাসালা মাসায়েল শিক্ষা ও বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদের মধ্যে পবিত্র কুরআনের ৩০তম পারা মুখস্থ করণে মোট ৪৫ জনকে পুরস্কৃত করা হয়।

Ad
Ad

১ নভেম্বর শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা বাজার জামে মসজিদে  পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে আলহাজ জয়নাল আবেদীন মোল্লা ট্রাস্টের প্রধান নির্বাহী সাহাব উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামি বেগমগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবু জাহেদ, আলহাজ জয়নাল আবেদীন মোল্লা ট্রাস্টের পরিচালক নিজাম উদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লা আল বাকিসহ অনেকেই। এছাড়া অনুষ্ঠানে হাফেজ মাও. ইয়াসিন আরাফাতের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক মাওলানা আবদুল হান্নান।

বক্তব্যে অতিথিরা বলেন, আল্লাহর কোরআন ও হাদিসের কথা অনুযায়ী আমাদের জীবন যাপন করা উচিত। আমরা আল্লাহর কোরআনের অর্থ, তাফসির, মাসালা মাসায়েল যদি শিখতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সহজ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us