• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্রকে কিল-ঘুষি মেরে হত্যা

২৫ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:৪০

সাঘাটায় মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্রকে কিল-ঘুষি মেরে হত্যা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাট কালপানি (মাঝিপাড়া) গ্রামে মাছ চাষ প্রকল্পের পুকুরে বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র (৩৫) নামের এক ব্যক্তিকে কিল-ঘুষি মেরে হত্যা করা হয়েছে।

Ad

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার মাঝিপাড়ায়, শিমুল তাইড় (নয়াপাড়া) গ্রামের  জোবেদ আলির ছেলে মিলন মিয়া পুকুরে মাছ চাষ করতেন। ওই গ্রামের মন্দির থেকে বিদ্যুৎ সংযোগ নেন মিলন মিয়া। ১৭ মাসের বকেয়া বিল বাকি পড়ায় পল্লি বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। হিন্দু ধর্মাবলম্বীরা পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করে। আবারও জোরপূর্বক মিলন মিয়া সংযোগ চাইলে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে।

Ad
Ad

২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বোনার পাড়া বাজারে শ্রীধাম চন্দ্রের মাছের দোকানে মিলন মিয়া মোবাইল ফোনে আরও ৫/৬ জন সহযোগীকে ডেকে এনে  শ্রীধাম চন্দ্রকে কিল ঘুসি মেরে গুরুতর আহত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসার পর সুস্থ না হওয়ায় সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

২৫ অক্টোবর শুক্রবার সকালে এ হত্যার প্রতিবাদে মাঝিপাড়ার তিন শতাধিক লোকজন বোনার পাড়া হাকিমের মোড়ে জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ করে। পরে গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্প থেকে সেনাবাহিনী ও সাঘাটা থানা পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বস্ত করে অবস্থান কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা ।

এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা ও গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্প সার্জেন্ট আব্দুর রাজ্জাক। সাঘাটা থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানা বলেন, মিলন মিয়া ও এরশাদসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us