• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

২৩ অক্টোবর ২০২৪ রাত ০৯:১৬:৩১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

Ad

২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লকের শামসুল হকের ছেলে সালাম (৫০), তার স্ত্রী রুপা (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছে ছেলে সিয়াম (১২)। বর্তমানে সিয়াম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বুধবার বিকেলের দিকে কুষ্টিয়ায় বৃষ্টির সময় ঘরের মধ্যে পানি জমলে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যায় সালাম। এ সময় সালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়, তাকে উদ্ধার করতে তার স্ত্রী, মেয়ে, ছেলে এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত ‎দিপেন্দ্রনাথ জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us