• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৩:৫৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে মোবাইল কোর্টের অভিযানে ২১ ব্যবসায়ীকে জরিমানা

২৩ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৫৯:৩২

ফটিকছড়িতে মোবাইল কোর্টের অভিযানে ২১ ব্যবসায়ীকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তর্গত কাজীরহাট, নারায়নহাট, শান্তিরহাট ও হেয়াকোয় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

Ad

২২ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরি মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী আলমগীরকে ২৫ হাজার টাকা, নাজমুল হাসানকে ১০ হাজার টাকা, জেবল হোসেন ও মনু মিয়াকে ৫০০০ টাকাসহ মোট ২১ ব্যবসায়ীকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

এসময় সরকার নির্ধারিত মূল্যে ডিমসহ অন্যান্য অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের জন্য অনুরোধ করা ছাড়াও ব্যবসায়ীদের উচ্চ মূল্যে পণ্য বিক্রয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ভুজপুর থানা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।

ফটিকছড়ি উপজেলায় নিয়মিত এ অভিযান পরিচালিত হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪



Follow Us