• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৩:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৭:২৬

বাগেরহাটে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাসী কর্তৃক কচুয়া উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজের উপর হামলার প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ অক্টোবর রোববার বেলা ১১টায় আয়োজিত এ বিক্ষোভ মিছিল শেষে কচুয়া জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, বাগেরহাট সদর থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান ও বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার।

Ad
Ad

এসময় কচুয়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিয়াজুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আহত রিয়াজুলের উপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি, অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। বর্তমানে রিয়াজুল ইসলাম ঢাকার একটি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us