• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:২২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৮ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৫৩

সিদ্ধিরগঞ্জে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের বৃদ্ধ দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ অক্টোবর শুক্রবার দুপুরে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশস্থ আবুল কালাম আজাদের ভাড়াবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মৃত স্বামী-স্ত্রী উভয়ের ঠিকানা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায়।

Ad
Ad

আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মৃতরা উভয় দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে ওরা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করে।

Ad

(ওসি) আল মামুন এশিয়ান টিভিকে বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘ দিন যাবৎ অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us