• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৩১:০৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৫২:১৭

ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: আগামী প্রজন্ম সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় র‌্যালি উপজেলা পরিষদ ভবন চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Ad
Ad

পরে ইউএনও কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর ইসলাম, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, সাংবাদিক মাননা দে, শেখ সৈয়দ আলী।

এসময় সাংবাদিক শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সাগর মল্লিক, সৈয়দ জালিস মাহমুদসহ ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪






Follow Us