• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে হত্যা, ঘাতক আটক

৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩২:০০

সিরাজগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে হত্যা, ঘাতক আটক

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে চাচি শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবক। চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন স্থল ইউনিয়নের নওহাটা চরে ২ অক্টোবর বুধবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad

প্রতিবেশী আব্দুর রশিদ জানান, নওহাটা চরের খোরশেদ সরকারের ছেলে জাকারিয়া কৃষিকাজ করে। তবে মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। তার চাচা শ্বশুর মৃত শান্তা শেখের স্ত্রী মনোয়ারা বেগম বুধবার বাড়িতে অবস্থানকালে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

Ad
Ad

বৃদ্ধা মনোয়ারা বেগমের মাথা, দুই হাত দেহ থেকে আলাদা করে হত্যা করে। জাকারিয়া শরীরে রক্ত মাখা জামা পরে সটকে পরার সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আজ বৃহস্পতিবার দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক জাকারিয়াকে আটক করা হয়েছে। সে একই গ্রামের খোরশেদ সরকারের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us