• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫১:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহী সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:০১:২৯

রাজশাহী সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ২ অক্টোবর বুধবার বিকেল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us