• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির অফিস ভাঙচুর মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা আটক

৩ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩৭:২২

বিএনপির অফিস ভাঙচুর মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা আটক

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ।

Ad

২ অক্টোবর বুধবার রাত ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দই খাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করেন তারা।

Ad
Ad

গ্রেফতার আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবি বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাঙচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us