• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৭:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বামনায় যুবলীগ নেতার বিরুদ্ধে অন্যের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

২ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩৫:২৮

বামনায় যুবলীগ নেতার বিরুদ্ধে অন্যের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখল করে ভবন নির্মাণের ঘটনায় তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Ad

১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ডৌয়াতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মনোয়ারা বেগম, কালাম সরদার ও ইলিয়াস মিয়া।

Ad
Ad

বক্তৃতায় ইলিয়াস মিয়া বলেন, ‘আমার জমি জোরপূর্বক দখল করেছে, কোনো শালিশী ব্যবস্থা মানে না সে।’

কালাম সরদার বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি হিসেবে ৪ শতাংশ জমি পাই। কিন্তু তা জোরপূর্বক দখল করে রেখেছে আল আমিন।’

মনোয়ার বেগম বলেন, ‘জোরপূর্বক আমার জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে।’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা জমি দখল করে রেখেছে। তারা তাঁদের জমি দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা কামনা করছেন।’

এ ব্যাপারে যুবলীগ নেতা আল আমিন হাওলাদার জানান, ‘তাঁর বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। তারা আমার নির্মিত ভবনের মধ্যে কোনো জমি পাবে না।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us