• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৮:১৫:১৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে সাবেক ডিবি প্রধানকে আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা

১ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৪২:১২

সিদ্ধিরগঞ্জে সাবেক ডিবি প্রধানকে আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

Ad

বাদী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন। মামলার বাদী সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের অফ দা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলির ছেলে।

Ad
Ad

অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলেকে এম রুবেল (৪৫), ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জ থানার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us