• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

৩০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৩২:৪৫

ডিমলায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশেনায় ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খগা খড়িবাড়ী ও টেপা খড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শতাধিক পানিবন্দি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা।  

Ad

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক নীলফামারী জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক লিমন হোসেন প্রমুখ।

Ad
Ad

ডিমলা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক ছাত্রদলের নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।  

তারা আরও বলেন, বন্যার পানি কমে যাওয়ার পরও পুনর্বাসন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের পাশে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us