• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:০৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্যামনগরে বসতবাড়ি থেকে ৪৫টি কালকেউটে সাপ উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০০:২৯

শ্যামনগরে বসতবাড়ি থেকে ৪৫টি কালকেউটে সাপ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়ি থেকে ৪৫টি কালকেউটে সাপ উদ্ধার করা হয়েছে।

Ad

২২ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

Ad
Ad

বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রোববার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে একে একে দুটি বড় সাপসহ মোট ৪৫টি সাপ উদ্ধার করতে সক্ষম হন। নাঈম আরো জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, আমাকে ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে দেয়ার কাথা বলেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us