• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৭:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫৯:১৩

পলাশে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখার আয়োজনে ২১ সেপ্টেম্বর শনিবার বিকালে পলাশের ঘোড়াশালের ঘোড়া চত্বরে জুলাই হত্যাকাণ্ডের বিচার, গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন চালু এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

Ad
Ad

ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূইয়া, সেক্রেটারি মাওলানা মুসাবিন কাসিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us