• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চিতলমারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ

২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০০:৪৮

চিতলমারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে খাসেরহাট বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ।

Ad
Ad

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপি সদস্য কামরুল ইসলাম গোরা, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বলাই চাঁদ বিশ্বাসসহ জেলা উপজেলা ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আগামীদিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us