• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলার দায়ে গ্রেফতার ২

২০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২৩:৫৪

ভাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলার দায়ে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।  তারা দুইজনই সাবেক এমপি নিক্সন চৌধুরীর নেতা কর্মী ও সমর্থক ছিলেন।

Ad

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ২০ সেপ্টেম্বর তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিরু খলিফা (৪৫) এবং আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনার রশিদের ছেলে যুবলীগের কর্মী আবু সাঈদ (৪০)।

Ad
Ad

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, ৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাজু। ওই মামলায় তারা দুইজন আসামি ছিল। তাই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, নিক্সন চৌধুরি এমপি থাকাকালীন তারা এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানি করতো। তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জবর দখলসহ ব্যাপক হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামিম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গার গোলচত্বর এলাকা থেকে নিরু খলিফাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ৪৪নং আসামি। অপর আসামি আবু সাইদকে পৌরসভার কলেজপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে অত্র মামলার ৪৬ নং আসামি। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us