• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১০:২৬:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট দেয়া যাবে না: ফয়জুল করীম

২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫২:৪৭

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট দেয়া যাবে না: ফয়জুল করীম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও খুনিদের বয়কট করে তাদের কাউকে ভোট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখ চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

Ad

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত গণ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

Ad
Ad

মুফতি ফয়জুল করীম বলেন, সরকার সংবিধান সংস্কারসহ যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রতিটি ক্ষেত্রে আলেম সমাজের প্রতিনিধিদের রাখতে হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করতে সরকারের প্রতি দাবিও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, অধ্যাপক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us