• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২১:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল

১৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:৪৭

কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দুই দিন শনিবার ও রবিবার অনেকটাই স্বাভাবিক ছিল।

Ad

সরকারি ছুটি থাকলেও ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে কিছু কারখানা বাদে অধিকাংশ কারখানা ছিলো কর্মমুখর ও স্বাভাবিক।

Ad
Ad

সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছে। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গত দুই দিন শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল। আজ পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা বন্ধ রয়েছে।

পুলিশ সুপার জানান, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে ১ হাজার ৪ শত কল-কারখানায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি হওয়ায় বাকী কারখানাগুলো বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us