• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে যুব পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৪:৩২

রামপালে যুব পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে যুব পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় ফয়লাহাট বাসস্ট্যান্ডে যুব পরিষদের যুব বিভাগের শেখ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিল শুরু হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাহাবুব মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার শামীম সাইদী।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস আলী, জেলা যুব পরিষদের সভাপতি শেখ মান্জুরুল হক রাহাদ, রামপাল উপজেলা আমির মল্লিক আ. হাই, জেলা শিবির সভাপতি নাজমুল হাসান, খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার, সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, মোংলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সহকারী অধ্যাপক মো. কোহিনুর সর্দার, রামপাল জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোনাওয়ার হুসাইন জাফরি, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ খোরশেদ আলম, মাওলানা ক্কারী মিরাজ মাহামুদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, শেখ অয়েজ রহমত, হাফেজ আল আমিন প্রমুখ।

মাহফিলে ইসলামের মাহাত্ম্য ও আল্লাহর দিনকে সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সকল অশুভ শক্তিকে প্রতিহত করতে হলে ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। এ জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us