• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় বৃদ্ধাকে নিজ ঘরে হত্যা করে মালামাল লুট

১৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৪:৪২

খুলনায় বৃদ্ধাকে নিজ ঘরে হত্যা করে মালামাল লুট

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় রাতের আধারে গোলজার নাহার সেতারা (৬৫) নামে এক মহিলার ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে পালিয়েছে। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

Ad

পুলিশ ও এলাকাবাসী জানায়, রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মৃত শহীদুল্লাহ হাওলাদারের স্ত্রী গুলজার নাহার সেতারা বাড়িতে দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। তার একমাত্র ছেলে রায়হান সরকারি চাকরিজীবী হওয়ায় ঢাকায় ছিলেন।

Ad
Ad

১২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক জানান, দুর্বৃত্তরা তার হাত-পা মুখ বেঁধে সকল মালামাল লুট করে পালিয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us