• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫৩:২৯

কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জুয়েল ভূইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Ad

৬ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত ওই নেতা কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

Ad
Ad

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ থাকায় কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূইয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ওই বহিষ্কৃত নেতা জুয়েল ভূইয়া যদি কোথায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা জুয়েল ভূইয়ার বক্তব্য জানার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us