• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৫:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বে কুষ্টিয়া থেকে বাস চলাচল বন্ধ

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫৬:৫৬

বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বে কুষ্টিয়া থেকে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি: বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

Ad

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, গত মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং সিএনজি চালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

Ad
Ad

পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার আবারও সিএনজি চালকরা আমাদের বাস চালকদের মারধর ও গাড়ি ভাংচুর করে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনিদির্ষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে টিকিট বিক্রির কারণে কুষ্টিয়া থেকে ঢাকাগামী পরিবহনগুলো শুধু আজকে চলাচল করবে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us