• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:২৭:৪৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

লোহাগড়ায় নববধূ হত্যার অভিযোগ

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৯:১১

লোহাগড়ায় নববধূ হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় নববধূ নববধূ আফসানাকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে স্বামীর বাড়ি হতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার দেবী গ্রামের বাহারুলের ঘর থেকে তার স্ত্রী আফসানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad
Ad

জানা গেছে, ১৫ দিন আগে দেবী গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. বাহারুল ও শুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানা খানমের বিয়ে হয়। হাতের মেহেদীর রঙ মুছতে না মুছতেই মৃত্যু হলো নববধূ আফসানার। মৃত আফসানার পরিবারের দাবি তাদের মেয়ে আফসানার মৃত্যু স্বাভাবিক বা আতহত্যা নয়। তাকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে হত্যা করেছে। এরপর তার গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।

স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, বিয়ের এই ১৫ দিনে আফসানার সাথে তার স্বামী, শাশুড়ি খুব খারাপ আচরণ করেছে। তাকে প্রচণ্ডভাবে যৌতুকের চাপ সৃষ্টি করতো। বিয়ের পরদিন থেকেই আফসানার পরিবারের কাছে বাহারুলের পরিবার ২ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে আসছিল।

লোহাগড়া থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us