• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৯:২৭

ভালুকায় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের অগ্রসর ও জনসাধারণের রেকর্ডীয় জায়গায় অবৈধভাবে বনায়ন ঠেকাতে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

Ad

৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে মিলিত হন সাধারণ মানুষ। পরে সমাবেশে অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা।

তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন হাফেজ মনজুর মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান খান, প্রভাষক শহিদুল আলম, নাছির উদ্দীন, শামসুল হক সুরুজ (মেম্বার), কামাল হোসেন (মেম্বার), জিল্লুর রহমান, আব্দুল আজিজ, রফিকুল, খাইরুল ইসলাম মনির, আবিদা সুলতানা লাভলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বনবিভাগ কর্তৃক অবিলম্বে ঘর-বাড়ি নির্মাণে হয়রানি, চাঁদাবাজির ও মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জায়গায় বনায়ন করা থেকে বিরত থাকতে হবে। ডিমার্গেশন করে জনগণ ও বনের সম্পত্তি আলাদা করে চিহ্নিত করে শুধুমাত্র বনের জমিতে বনায়ন করতে হবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জনসাধারণের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us