• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৫:০১:০৪

ঈশ্বরদীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ২০২৪/২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির রুই জাতীয় পোনামাছ মজুতের লক্ষে নির্বাচিত বিভিন্ন জলাশয় ও প্লাবনভূমিতে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Ad

২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুবীর কুমার দাশ।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলার সিনিয়র মৎস্য দপ্তরের সহকারী পরিচালক ওমর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মরশেদ হাসানসহ বিভিন্ন জলাশয়ের সুফলভোগী ও প্রতিনিধিগণ।

এদিন উপজেলার নির্বাচিত ৯টি জলাশয়ে ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us