• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩০:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোবাইল চুরির অপবাদে আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৮ আগস্ট ২০২৪ দুপুর ০১:৩৪:১৫

মোবাইল চুরির অপবাদে আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদে হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

Ad

২৭ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

হেবজু মিয়া ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহ আলমের ঘর থেকে মঙ্গলবার একটি মোবাইলফোন চুরি হয়। চুরির ঘটনায় তারা প্রতিবেশী হেবজু মিয়ার স্ত্রীকে সন্দেহ করে। এ ব্যাপারে রাতে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহআলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙ্গা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধরখার ফাঁড়ি থানা ইনচার্জ এস আই মাসুদ বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয়-স্বজনদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us