• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২২:৩৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে কলাগাছের ভ্যালায় মিলল ৪৭৪ বোতল ফেনসিডিল

২৩ আগস্ট ২০২৪ বিকাল ০৪:২৯:২৭

শিবগঞ্জে কলাগাছের ভ্যালায় মিলল ৪৭৪ বোতল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার পাগলা নদীতে ভেসে আসা কলার ভ্যালা থেকে মাদক ভর্তি দুইটি বস্তা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভ্যালা থেকে জব্দ করা বস্তায় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। এ সময় দুই বস্তা থেকে মোট ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Ad
Ad

এ বিষয়ে ২৩ আগস্ট শুক্রবার সকালে বিজিবি মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১২টায় বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় চোরাকারবারিদের কলা গাছ দিয়ে তৈরিকৃত একটি ভ্যালা থেকে ২টি বস্তায় ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫







Follow Us