• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪০:১২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

২১ আগস্ট ২০২৪ দুপুর ১২:৪২:২৬

সেনবাগে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগে ৫ম শ্রেণির স্কুল ছাত্রী (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. শাহাজাহান (৬০) নামের এক লম্পট বৃদ্ধকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতার শাহাজাহান উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির পরিকোট গ্রামের আনা মিয়া মেম্বার বাড়ির মৃত সাদু মিয়ার ছেলে।

১৭ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিকোট গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়ির জাহাঙ্গীরের নির্মাণাধীন বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে।

Ad
Ad

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (ঘটনার দিন) স্কুল ছাত্রী (১১) পার্শ্ববর্তী স্থানীয় জাহাঙ্গীরের দোকান থেকে খাবার ও চিপস কিনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজিজ ডাক্তারের বাড়ির সংলগ্ন ব্রিজের উপর পৌঁছলে লম্পট শাহাজাহান স্কুলছাত্রী (১১) কে ঝাপটে ধরে তার মুখ চেপে ব্রিজের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই বাড়ির পাশ দিয়ে কয়েকজন পথচারী যাবার সময় বিষয়টি দেখে ফেললে লম্পট মেয়েটিকে রেখে পালিয় যায়।

Ad

মঙ্গলবার ২০ আগস্ট রাতে বৃদ্ধ শাহাজাহানকে আসামি করে মেয়েটির মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ শাহাজাহানকে গ্রেফতার করে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে বিচারিক আদালতে প্রেরণ ও স্কুলছাত্রীর ডাক্তারির জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১



Follow Us