• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪১:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনে নিহত ইমনের জানাজা সম্পন্ন

১৯ আগস্ট ২০২৪ দুপুর ০২:৩১:০২

ছাত্র আন্দোলনে নিহত ইমনের জানাজা সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি: ছাত্র আন্দোলনে নিহত ইমনের জানাজা সম্পন্ন হয়েছে। গেলো রাত ৯টায় টাঙ্গাইলের গোপালপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Ad

টাঙ্গাইল প্রতিনিধি: ছাত্র আন্দোলনে নিহত ইমনের জানাজা সম্পন্ন হয়েছে। ১৮ আগস্ট রোববার রাত ৯টার দি‌কে টাঙ্গাইলের গোপালপুর উপ‌জেলার নলী‌নের নইমু‌দ্দিন উচ্চ বিদ্যালয় মা‌ঠে ইম‌নের জানাজা অনু‌ষ্ঠিত হয়।

Ad
Ad

এতে কেন্দ্রীয় বিএন‌পির প্রচার সম্পাদক ও সা‌বেক যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, জেলা পু‌লিশ সুপার গোলাম সবুর, অতিরি‌ক্ত পু‌লিশ সুপার শরফু‌দ্দিন, ভুঞাপুর উপ‌জেলার বিএনপির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের জেলা-উপ‌জেলার সমন্বয়করা উপ‌স্থিত ছি‌লেন। নিহত ইম‌নের ছোট ভাই হা‌ফেজ সুমন জানাজা পড়ান।

জানাজা শে‌ষে বিএন‌পির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ব‌লেন, নিহত ইমন অজূর্না ইউনিয়ন ছাত্রদ‌লের যুগ্ম সম্পাদক ছিল। সে দ্বিতীয় মু‌ক্তিযু‌দ্ধে শহীদ হ‌য়েছে। তার প‌রিবা‌রের দা‌য়িত্ব দল বিএন‌পি নি‌বে। ইতোম‌ধ্যে দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান ইম‌নের প‌রিবা‌রের দা‌য়িত্ব নি‌য়ে‌ছেন।

এর আগে গত ৫ আগস্ট সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদত্যাগ ক‌রে দেশত্যাগের পর বি‌কে‌লে টাঙ্গাইলের গোড়াই এলাকায় পু‌লিশের সঙ্গে সংঘ‌র্ষে গু‌লিবিদ্ধ হয় ক‌লেজ ছাত্র ইমন। প‌রে তাকে স্থানীয় এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এতে তার শা‌রিরীক অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ঢাকা মেডি‌কেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট সকা‌লে তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us