• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় মন্দিরে চুরি ও নাশকতার চেষ্টাকালে সনাতন ধর্মের যুবক আটক

১৮ আগস্ট ২০২৪ বিকাল ০৪:০০:৫৪

নেত্রকোণায় মন্দিরে চুরি ও নাশকতার চেষ্টাকালে সনাতন ধর্মের যুবক আটক

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় হিন্দুদের মন্দিরে চুরি ও নাশকতা করতে গিয়ে নেপাল চন্দ্র ঘোষ (৩৪) নামে সনাতন ধর্মের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। এ সময় জনতার ধাওয়ায় নেপালের বাকি সঙ্গীরা পালিয়ে যায়।

Ad

১৭ আগস্ট শনিবার ‍দিবাগত রাত ২টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা কালীবাড়ী মন্দিরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

আটক নেপাল চন্দ্র ঘোষ মন্দিরের পশেই বাড়হা ঘোষপাড়া গ্রামের সুধীর চন্দ্র ঘোষের ছেলে। পরে আজ রোববার সকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, মন্দিরের দান বাক্স ভেঙ্গে অর্থ লুট শেষে আগুন দেওয়ার জন্য হাতুরী-ছেনা দিয়ে দান বাক্স ভাঙার জন্য চেষ্টা চালায় এবং আগুন দেওয়ার জন্য কিছু খড় ও গ্যাস ম্যাচ প্রস্তুত রাখে। হাতুরীর আঘাতের শব্দে স্থানীয় লোকজন টের পেয়ে ছুটে আসলে স্থানীয়দের হাতে আটক হয় নেপাল চন্দ্র।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার বলেন, একটি চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বহি:বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন কাজ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত নেপালকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us