• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

১৮ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৩১:৪৪

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মো. আরমান (২২)। তিনি লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকার মো. রাজ্জাক আলির ছেলে।

Ad

১৭ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের কুরমাই খালে পানির স্রোতে ভেসে যান তিনি। পরে রোববার ১৮ আগস্ট সকাল ১১টার দিকে একই স্থান থেকে যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। এর আগে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালালেও তাঁরা খু্ঁজে পায়নি।

Ad
Ad

যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, আরমান পেশায় একজন শ্রমিক। মাঝে মধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। এদিন রাতভর টানা বৃষ্টির কারণে কুরমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ঘণ্টাখানেক উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। লালানগর ইউপি সদস্য পেয়ারুল ইসলাম বলেন, একই এলাকায় খালের পানি নেমে যাওয়ার পর বালুতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us