• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ বিএনপি নেতা বহিষ্কার

১৪ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫১:৪৭

লালমনিরহাটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ বিএনপি নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাট জেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক।

Ad

বহিষ্কৃত নেতারা হলেন- হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাদেকুজ্জামান সেলিম, রেজাউল হোসেন, জয়নাল আবেদিন, ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মক্কা, সিংগীমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোত্তালেব এবং লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি নুর জামান হক।

Ad
Ad

সোমবার রাতে লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু জানান, সংগঠনের নির্দেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক বলেন, যারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা বিএনপি বদ্ধ পরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us