• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে ডাকাত আতঙ্কে গ্রামের মানুষ, গ্রামে গ্রামে পাহারা

১৩ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪৮:১৮

নবাবগঞ্জে ডাকাত আতঙ্কে গ্রামের মানুষ, গ্রামে গ্রামে পাহারা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে সারাদেশেই কমবেশি চুরি, ডাকাতিসহ ছোটখাটো ঘটনা ঘটছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই অবস্থা বিরাজ করছে বলে জানান অনেকেই। ঢাকার কাছে এই উপজেলার পাড়া-মহল্লা ও গ্রামের মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইয়ের আতঙ্কে রয়েছে।

Ad

বেশ কয়েকদিন ধরে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গভীর রাতে ডাকাত এসেছে বলে হইহুল্ল করেছেন এলাকাবাসী। গভীর রাতে ডাকাত প্রতিরোধে কোনো মাধ্যম না পেয়ে মসজিদের মাইকে মাইকিংও করতে শোনা গেছে অনেক গ্রামে। এমন পরিস্থিতিতে এই দুই উপজেলায় রাতেরবেলা বিভিন্ন গ্রামে গ্রামবাসী মিলে পাহারার ব্যবস্থা করেছে।

Ad
Ad

গত কয়েকদিন ধরে নিজ নিজ এলাকায় নিরাপত্তা দিতে রাতে লাঠিসোঁটা হাতে নিয়ে যুবকদের পাহারা দিতে দেখা গেছে। তবে কোথাও চোর, ডাকাত ও ছিনতাইকারীকে গ্রামবাসী শনাক্ত বা আটক করেনি।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘ডাকাতি বা চুরি ছিনতাইয়ের বিষয়ে এ পর্যন্ত আমাদের কেউ জানায়নি। শুনেছি ডাকাত আতঙ্কে গ্রামে পাহারা দিচ্ছে গ্রামবাসী। তবে, গ্রামে ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। পুলিশের গাড়িগুলো ঠিক হলেই টহলের ব্যবস্থা হলে আশা করি এসব ঠিক হয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us