• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ থানায় জমা

১২ আগস্ট ২০২৪ সকাল ০৮:৪১:২২

জয়পুরহাটে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ থানায় জমা

জয়পুরহাট প্রতিনিধি: চলমান দায়িত্বকালীন জেলা আনসার ব্যাটালিয়ান ও সাধারণ আনসার সদস্যরা থানা ও তার আশে-পাশের এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামার উদ্ধার করে থানায় জমা দেন।

Ad

১১ আগস্ট রোববার সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই খোদার নির্দেশনায় মালামাল জমা দেন তারা।

Ad
Ad

মালামাল গুলোর মধ্যে রয়েছে- টিয়ার সেল নিরপেক্ষের ১টি, টিয়ার গ্যাস সেল ৯টি, মোটরসাইকেল ৪টি, ল্যাপটপ, চাবির গোছা, হাত কড়া, ক্যামেরা, মেটাল বডির খেলনা পিস্তল ১টি, ওয়ারকিটাকি ব্যাটারি ৯টি, রাবার কার্তুজ ১ ও ৩ রাউন্ড সীসা, ফাইল ৫টি এবং মোবাইল ফোন ৩টি।

জেলা কমান্ড্যানট মির্জা সিফাত-ই খোদা বলেন, চলমান পরিস্থিতি মোকাবেলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলার ৫টি থানায়, ট্রাফিক পয়েন্ট ও সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে আমাদের আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে বেশ কিছু মালামাল উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে।

গ্রাম এবং মন্দির নিরাপত্তার জন্য জেলার ৫৭টি কমিটিতে ১৯৬ জন সদস্য কাজ করে যাচ্ছে। এছাড়াও জেলা প্রশাসক, জেলা জজের বাসভবন ও জেলখানা নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us