• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৮:১৪:০৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভাঙ্গুড়ায় মোমবাতি প্রজ্বলন

১১ আগস্ট ২০২৪ দুপুর ১২:৪৬:৩২

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভাঙ্গুড়ায় মোমবাতি প্রজ্বলন

পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পাবনার ভাঙ্গুড়ায় মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

Ad

১০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় ভাঙ্গুড়া উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

Ad
Ad

এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের সারা জীবন মনে রাখব আমরা।

তারা আরও বলেন, এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us