• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০৯:৩০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

১১ আগস্ট ২০২৪ সকাল ১০:১৪:১৩

সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে গুজবে কান না দিয়ে, দেশ না ছেড়ে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে দুই উপজেলার পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন।

Ad

১০ আগস্ট শনিবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পঞ্চগড়ের আয়োজনে বোদা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক সম্প্রীতি সমাবেশে তারা এই অঙ্গীকার করেন।

Ad
Ad

সমাবেশে বক্তারা বলেন, এই দেশে আমাদের জন্ম, আমাদের বাপ দাদার জন্ম। আমরা এই দেশ কখনই ছেড়ে কোথাও যাব না। সম্প্রীতির রক্ষার মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার করেন তারা।

কল্যাণ ফ্রন্টের পঞ্চগড়ের আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত থেকে বক্তব্য দেন।

এছাড়া, কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মো. তৌহিদুল ইসলামসহ বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us