• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৭:১৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:২৬

শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এক সন্তানের জননীকে (২৭) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিয়ে না করায় ভুক্তভোগী ওই নারী প্রেমিকের বাড়িতে অনশন ও থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া গ্রামে।

Ad

ভুক্তভোগী নারী জানান, গত ১৪ বছর পূর্বে একই গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর লেখাপড়া চালিয়ে যাওয়ার সুবাদে কাজিপুর পশ্চিমপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল কালামের (২৮) সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক ভুক্তভোগী নারীকে বিয়ে করার প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

Ad
Ad

ভুক্তভোগী নারী তাকে বিয়ে করার জন্য প্রেমিককে চাপ দিলে কৌশলে সে সম্পর্ক বিচ্ছেদ করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে প্রেমিকার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই নারী নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশন করে। অনশনকালে প্রেমিকসহ তার পরিবারের লোকজন তাকে বেধরক ভাবে মারপিট করে আহত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭




Follow Us