• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:১৮:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি গ্রেফতার

১৮ জুলাই ২০২৪ সকাল ১১:২৫:৫০

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় অভিযান চালিয়ে ২৩৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি, একটি কাঠের ইনজিন চালিত নৌকাসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

Ad

১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের পূর্ব দিকে সুরমা নদীতে এস আই পিয়াস পালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয় এবং অপর ৩ চোরাকারবারি কৌশলে পালিয়ে যায়।

Ad
Ad

এ সময় নৌকাসহ ২৩৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। থানার এস আই পিয়াস পাল বাদি হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে সকল ধরনের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার ২ আসামিরা হলো- আব্দুর রহমান (৩৮) ও আশিকুল হাসান (২১) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বাসিন্দার । অভিযানকালে পলাতক আসামিরা হলো- হিমাংশু রায় (৫৫), মো. শামীম মিয়া (৪২) ও আল আামিন (৩৭)। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us