• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৩:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

১৮ জুলাই ২০২৪ সকাল ০৯:১০:২৩

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৩) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।  

Ad

১৭ জুলাই বুধবার বিকাল ৫টার সময় পৌর শহরের কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ রানা ওই গ্রামের মো. আবু হানিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ পৌর সভার নারী ওয়ার্ড কাউন্সিলর রুখসানা খাতুন রুপা।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার কোহিত গ্রামে ওই ইলেকট্রিশিয়ান নিজ বাড়িতে সেচের মোটর মেরামতের কাজ করছিলেন। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিকভাবে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us