• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: আব্দুর রউফ

১৫ জুলাই ২০২৪ দুপুর ০১:৫৫:৩৪

মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: আব্দুর রউফ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসাতে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭)-২০২৪।

Ad

১৪ জুলাই রোববার বিকেলে উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধনী খেলায় গোপকগ্রাম ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে খোকসা ইউনিয়ন ফুটবল একাদশ।

Ad
Ad

এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা এবং সুস্থ-সুন্দর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আগে অতীতে কোনো সরকার এমন আয়োজনের কথা চিন্তাও করেনি।

আয়োজকরা জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১০ বালক দল খেলায় অংশগ্রহণ নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us