• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৭:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ২০ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি মরদেহ

১৩ জুলাই ২০২৪ দুপুর ১২:০৬:০৮

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ২০ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি মরদেহ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে গোসল করতে নেমে আবির হোসেন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

Ad

১২ জুলাই শুক্রবার বিকেলে হাওরের অল ওয়েদার সড়কের মিঠামইন উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিখোঁজ আবির গাজীপুরের শ্রীপুরে আমান টেক্সটাইল লিমিটেডের কর্মচারী। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুলিশ জানায়, শুক্রবার আবির তার সহকর্মী সজিব (২০) ও শাহজাহানসহ (২১) মিঠামইনের হাওরে বেড়াতে যান। বিকেল তিনটার দিকে আবির মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

১৩ জুলাই সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নিখোঁজের পর ২০ ঘণ্টার বেশি সময় পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us