• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্রলীগ সম্পাদকের বাড়িতে ডাকাতি: মালামাল উদ্ধার, গ্রেফতার ৮

৮ জুলাই ২০২৪ বিকাল ০৩:০২:৪৮

ছাত্রলীগ সম্পাদকের বাড়িতে ডাকাতি: মালামাল উদ্ধার, গ্রেফতার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৮ জুলাই সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

Ad
Ad

এর আগে ৭ জুলাই রাতে ৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন পপি সারোয়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুন্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের নামে পূর্বে ডাকাতি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us