• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৯:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর নদীতে ডুবে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

৬ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০২:০৪

পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর নদীতে ডুবে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর ছোট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র হাফেজ সাকিব হাসানের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

Ad

৫ জুলাই শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের নীচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় সাকিব।

Ad
Ad

সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট  প্রাথমিকভাবে অনুসন্ধানের পর ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ৩ জন ডুবুরী  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করেন।

শনিবার সকাল সাড়ে ৮ থেকে আবারও পাঁচবিবি ও রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট  উদ্ধার অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ১০০ মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিংয়ের স্থানে বিকাল সাড়ে ৩ টার দিকে  মৃত সাকিবের ভাসমান মরদেহ উদ্ধার করেন তারা।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামরুল হাসান জানান, উদ্ধার করা মরদেহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদরাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us