• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২২:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

৬ জুলাই ২০২৪ সকাল ১১:০৫:৩২

কুমিল্লায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে মানসিক ভারসম্যহীন ছেলের বিরুদ্ধে মা নুরজাহান বেগমকে (৮০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান বাহারকে (৫০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

Ad

৫ জুলাই শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর এলাইস গ্রামে হত্যকাণ্ডটি ঘটে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

লাকসাম পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ সরকার জানান, অভিযুক্ত আসাদুজ্জামান ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নুরজাহান বেগম ঘরে বসে ছিলেন। আসাদুজ্জামান হঠাৎ উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে দা এনে নুরজাহানকে কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আসাদুজ্জামানকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান বাহারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us