• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টে অটোচালকের মৃত্যু

৪ জুলাই ২০২৪ রাত ০৮:০৮:০৪

মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টে অটোচালকের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ব্যাটারিচালিত অটোরিকসায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

৩ জুলাই বুধবার দিবাগত রাতে উপজেলার চেরাগপুর ইউপির বুজরুক বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহবুব আলম চার্জার ব্যটারিচালিত অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত বুধবারও সারাদিন অটোরিকসা চালিয়ে রাতে বাড়ি ফেরার পর অটোরিকসায় চার্জের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮



Follow Us