• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪১:৪০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় অস্ত্রসহ আটক ৪

২ জুলাই ২০২৪ দুপুর ০২:৫৯:৩৭

চকরিয়ায় অস্ত্রসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১০টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

Ad

২ জুলাই সোমবার রাতে চকরিয়া থানার কোরালখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, কক্সবাজারের চকরিয়া উপজেলার আকবার আহম্মেদের ছেলে বেলাল হোসেন (৪৫), কামাল আহম্মেদ (৪২), আব্দুল মালেক (৩২) ও একই উপজেলার মৃত জহির আহম্মেদের ছেলে নুরুল আমিন (৩৫)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের চকরিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, চিংড়ি ঘের দখল, লবণের মাঠ ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোরালখালী এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us