• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকার, ঘটনা ফাঁস হওয়ার ভয়ে হত্যা

১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:২৩

নারায়ণগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকার, ঘটনা ফাঁস হওয়ার ভয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জে শিশু তামিম ইকবাল (৯) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মেহেদী হাসান মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১ জুলাই সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।

Ad
Ad

সংবাদ সম্মেলনে তিনি জানান,  ২৯ জুন দুপুর ২ টায় বাদী তৈয়ব আলীর ছোট ছেলে তামিম ইকবাল খেলাধুলার জন্য বাড়ি থেকে পার্শ্ববর্তী সীমতলা মাঠের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল অতিবাহিত হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও ছেলে বাড়িতে না ফিরে আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে শিশুটির বাবা ও তার পরিবার। পরিবারের সদস্যরা নিখোঁজ তামিম ইকবালকে সীমতলা মাঠসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পাননি।

৩০ জুন ভোরে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মোড় সংলগ্ন এসআরবি ইট ভাটার পশ্চিম পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত দোতলা ভবনের ২য় তলায় সিঁড়ির দিক হতে চার নম্বর কক্ষে বাদীর ছেলে তামিম ইকবালের বিবস্ত্র মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে জরুরী হেল্পলাইন ৯৯৯ নম্বরে যোগাযোগ করে ঘটনার বিষয়টি অবগত করার পর রূপগঞ্জ থানাধীন ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তামিম ইকবাল নিখোঁজ থাকাকালীন সময়ে হত্যাকারী মেহেদী হাসান মুন্না বাদীর পরিবারের লোকজনদের সাথে একত্রিত হয়ে ঘটনার দিন রাত পর্যন্ত তামিম ইকবালকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে।

প্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসি ক্যামরার ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার মূল রহস্য উন্মোচিত করে ঘটনার সাথে জড়িত কিশোর অপরাধী মেহেদী হাসান মুন্নাকে মামলার দায়েরের পরবর্তী ৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত কিশোর অপরাধী মেহেদী হাসান মুন্না জানায়, মোবাইল ফোনে পর্নগ্রাফি ভিডিও দেখে সে বিকৃত যৌনাচারে আসক্ত হয়ে পড়ে। কিশোর অপরাধী তার বিকৃত যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তামিম ইকবালকে ফুটবল খেলার প্রলোভন দেখিয়ে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মোড় সংলগ্ন এসআরবি ইট ভাটার পশ্চিম পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত দোতলা ভবনের ২য় তলায় সিঁড়ির দিক হতে ৪নং কক্ষের ভিতর নিয়ে যায়। এরপর সে তামিম ইকবালকে বলাৎকার করে। ঘটনার পর তামিম ইকবাল ঘটনার বিষয়ে তার বাবা-মাকে বলে দিবে মর্মে জানালে, কিশোর অপরাধী মেহেদী হাসান মুন্না তাৎক্ষণিক তামিমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে কক্ষে ফেলে রেখে চলে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us