• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির অনুষ্ঠিত

২৪ জুন ২০২৪ দুপুর ১২:৫৬:০৯

নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৩ জুন রোববার দিনব্যাপী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম মাহবুবুল আলম সোহাগের উদ্যেগে উপজেলার উরফা দাখিল গোরস্থান মাদরাসায় এ চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার ব্যবস্থাপনায় এ চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক হিরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ বলেন, আমি সবসময় জনগণের সাথে আছি। বিশেষ করে গরিব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে নিজের ভালো লাগে। যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কেনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির। পূর্বেও আমিও এমন চক্ষু শিবিরের ব্যবস্থা করেছিলাম। আমি সর্বসাধরণের পাশে আছি এবং সবার দোয়া ও সহযোগিতা চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us